দিনাজপুরের বিরামপুরে বিনামূল্যে মৌ বাক্স, মুগডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, অধ্যাপক ডঃ এ. জেড. এম. জাহিদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে মৌ চাষ ও ডাল উৎপাদন বাড়ানোর মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং স্বনির্ভরতা অর্জনে সহায়তা করবে এই কার্যক্রম।
বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের মাধ্যমে এলাকার কৃষকদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।






















