ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চাঁদপুরের হাইমচর উপজেলায় নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন (২১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার উত্তর আলগী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোবারক ওই গ্রামের ছৈয়াল বাড়ির শুক্রর ছৈয়ালের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোবারক হোসেন সম্প্রতি একটি নতুন জালি ফ্যান কিনেছিলেন। সোমবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা যখন ঘুমাচ্ছিলেন, তখন তিনি নিজেই ফ্যানটি বৈদ্যুতিক লাইনের সাথে সংযোগ দেওয়ার চেষ্টা করেন। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইমচর থানার উপ-পরিদর্শক (এসআই) সমীর দাস জানান, যুবকটি কিছুটা সহজ-সরল প্রকৃতির ছিলেন। কারো কারিগরি সহায়তা ছাড়াই নিজে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পরিবারের অগোচরে কাজ করায় তাকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে মোবারকের এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৮:২০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬