লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবকে গ্রেফতার করেছে প্রশাসন।
তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে স্থানীয় সাধারণ জনগণের একটি অংশের দাবি, ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে সমঝোতা না হওয়ায় তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।






















