বামুনিয়া এস সি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোস্তাফিজুর রহমান। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামুনিয়া এস সি উচ্চ বিদ্যালয়ের সাবেক সফল সভাপতি মোজাদ্দেদ আলফে সানি, বামুনিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, বামুনিয়া ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম,অবিভাবক সদস্য আলী হোসেন সহ অনেকেই।এছাড়াও উপস্থিত ছিলেন বামুনিয়া এস সি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও ছাএ ছাএীরা । নবীন বরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সুসম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোস্তাফিজুর রহমান এবং সাবেক সভাপতি জনাব মোজাদ্দেদ আলফে সানি। আগামীতে যদি পূর্নাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পান তাহলে প্রতিষ্ঠানটিকে সবদিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন সাবেক সভাপতি মোজাদ্দেদ আলফে সানি।
বামুনিয়া এস সি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন
-
নিজস্ব প্রতিবেদক, বাংলার সংবাদ
- আপডেট সময় : ০১:০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- 45
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















