ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবান সদর উপজেলার টংগাবতী ইউনিয়নে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক সেনাবাহিনীর অভিযানে উদ্ধার,,,

পার্বত্য বান্দরবান জেলার টংগাবতী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে ৬ জন রাবার শ্রমিক অপহরণের শিকার হয়। গত ২৩ এপ্রিল ২০২৬ ইং বান্দরবান সদর উপজেলার টংগাবতী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাতিরডেরা– এলাকা থেকে অপহরণের শিকার রাবার বাগান শ্রমিকদের উদ্ধারে তাৎক্ষণিক সেনাবাহিনীর একাধিক টহল দল তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।

দিন-রাতব্যাপী নিবিড় অনুসন্ধান ও তল্লাশি অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণ কারীরা অপহৃতদের পাহাড়ে ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে দিনের আলো ফোঁটার পর সেনাবাহিনীর টহল দল তাদের নিরাপদে উদ্ধার করে। উদ্ধারকৃত সকল ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সংশ্লিষ্ট থানা এ বিষয়ে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ওসি মোঃ পারভেজ মাসুদ তিনি বলেন অপহরিত ৬ জন ভিকটিম কে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার করেছেন বলে জানা গেছে তবে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে টংগাবতী ইউপি চেয়ারম্যান প্রদ্বীপ ভ্রু বলেছেন পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসী বাহিনীরা ৬ জন রাবার শ্রমিক কে অপহরণ করে এরপর আজ শুক্রবার সকালে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে আমতলী পাড়া আর্মি ক্যাম্পে নিয়ে জাওয়া হয় এসময় সেনাবাহিনীর ১০০ এর অধিক সৈনিক অভিযানে যোগ দেন বলে জানিয়েছেন তিনি।

পার্বত্য চট্টগ্রামে সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান । দেশের শান্তি ও জনসাধারণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদায় প্রস্তুত রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বান্দরবান সদর উপজেলার টংগাবতী ইউনিয়নে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক সেনাবাহিনীর অভিযানে উদ্ধার,,,

আপডেট সময় : ১১:২৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬