ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের অভিযানে ৩৮৯ বো,ত,ল ভারতীয় ম,দ উদ্ধার

গতকাল বিকাল ৪টা ৫০ মিনিটে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে বাঞ্ছারামপুর থানাধীন ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শরিফপুর দক্ষিণপাড়া এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে জয়নাল আবেদীন সরকারের বাড়ির উত্তরে পাকা রাস্তার উপর থেকে একটি পিকআপ গাড়ি আটক করা হয়।

এ সময় পিকআপ গাড়ির অজ্ঞাতনামা চালক পুলিশ উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি করে একটি হলুদ ও নীল রঙের পুরাতন ছোট পিকআপ (রেজি: ঢাকা মেট্রো-ন-১১-৭৪২০) গাড়ি থেকে অবৈধ নেশাজাতীয় ছোট-বড় মোট ৩৮৯ (তিনশত উননব্বই) বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ ১৯৯.৮৭৫ লিটার।

উদ্ধারকৃত পিকআপ গাড়ি ও অবৈধ নেশাজাতীয় ভারতীয় মদ উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মিডিয়া উইং
জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের অভিযানে ৩৮৯ বো,ত,ল ভারতীয় ম,দ উদ্ধার

আপডেট সময় : ০৭:১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬