ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ৪ যুবলীগ নেতা গ্রেপ্তার

বাঞ্ছারামপুরে ৪ যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিস্ফোরক ও দ্রুত বিচার আইনের মামলায় যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৫ জানুয়ারি) উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন – ওই গ্রামের বাসিন্দা নান্নু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫), আব্দুস সালামের ছেলে মো. শাকিরুজ্জামান ওরফে শাকির (৩৫), মৃত আব্দুল খালেকের ছেলে নাজিম উদ্দিন (৩৫) এবং মৃত আব্দুল মতিনের ছেলে খাইরুল ইসলাম (৩২)। তাদের মধ্যে সাইফুল পাহাড়িয়াকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও বাকীরা সদস্য পদে রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্ন (দ্রুত বিচার) ও বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন – অপরাধীদের ধরতে বাঞ্ছারামপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুরে ৪ যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬