ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাইছড়ির সাজেকে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত।

রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শুকনো ছড়া এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ বলে জানা গেছে।
শনিবার ভোরে শুকনো ছড়া ১০ নম্বর পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আগে থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা হেগেরা চাকমাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পরপরই সন্ত্রাসীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। স্থানীয়দের দাবি, নিহত হেগেরা চাকমা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর সক্রিয় সদস্য ছিলেন।
তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি। ইউপিডিএফের সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,
“খবর পাওয়ার পর আমাদের টিম ঘটনাস্থলের দিকে গেছে। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত তথ্য জানা যাবে।”
উল্লেখ্য, গত ৭ মে খাগড়াছড়ির পানছড়ি বাজার এলাকায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সদস্য ও কথিত কালেক্টর ইমনকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের জন্য প্রসীতপন্থি ইউপিডিএফকে দায়ী করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ইমন হত্যার প্রতিশোধ হিসেবেই প্রতিপক্ষ গ্রুপের কেউ এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাঘাইছড়ির সাজেকে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত।

আপডেট সময় : ১০:১৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬