বাকেরগঞ্জ উপজেলার ৮ নম্বর নলুয়া ইউনিয়নের মৌকরন নবানখালী সংলগ্ন এলাকায় জমি দখল ও তরমুজ ফসল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তিসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন জমির এসএ রেকর্ডভুক্ত মালিকরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, মৌকরন এলাকার বাসিন্দা জয়দেব চন্দ্র দাস (পিতা: স্বর্গীয় কালা চন্দ্র দাস) ও তার সহযোগীদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল এবং সেখানে থাকা তরমুজ ফসল কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন জমির মালিকরা।
এসএ রেকর্ড অনুযায়ী জমির মালিকরা হলেন— মো. কামাল মোল্লা (পিতা: কাঞ্চন মোল্লা), মো. সৈকত মীর (পিতা: আমজেদ আলী মীর), মো. নুর মৃধা (পিতা: খাদেম আলী মৃধা), মো. রহিম গাজী (পিতা: সুলতান গাজী), মো. ইউনুচ মোল্লা (পিতা: আব্দুর রশিদ মোল্লা), মোছা. পরিভানু (স্বামী: তোজম্বর আলী হাং) এবং মো. দেলোয়ার হোসেন (পিতা: ইমানউদ্দিন হাওলাদার)। তাদের সকলের বাড়ি নলুয়া ইউনিয়নের মৌকরন ও মধ্য নলুয়া এলাকায়।
ভুক্তভোগীদের দাবি, গত ২ মার্চ ২০২৬ তারিখে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিতভাবে বিচার চেয়ে আবেদন করেন। কিন্তু বিষয়টির কোনো সমাধান না হওয়ায় অভিযুক্ত জয়দেব চন্দ্র দাস ও তার সহযোগীরা সংঘব হয়েছে
বাকেরগঞ্জের নলুয়ায় জমি দখল ও তরমুজ কাটার অভিযোগ
-
বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি: মোঃ হাসান মল্লিকg
- আপডেট সময় : ১১:৩২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- 23
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















