ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে নিখোঁজ সেই চার কিশোরী ৪ দিন পর ঢাকা থেকে উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া চার কিশোরীকে চারদিন পর আজ বুধবার সন্ধ্যার দিকে উদ্ধার করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার গাজীপুর জেলার কোনাবাড়ি মৌচাক এলাকার একটি বাসা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের উদ্ধার করা হয়।

​বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই চার কিশোরী কাউকে কিছু না জানিয়ে গার্মেন্টসে চাকরি করার উদ্দেশ্যে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছিল। তারা কোনাবাড়ি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে চাকরির জন্য জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি করতে যায়। সেই জীবনবৃত্তান্ত তৈরি করতে গিয়েই তারা পুলিশের জালে ধরা পড়ে।

​নিখোঁজ এক কিশোরীর বাবা মুঠোফোনে জানান, গত চারটি দিন তারা চরম উৎকণ্ঠার মধ্যে ছিলেন। মেয়েদের ফিরে পাওয়ার পর এখন তারা স্বস্তিবোধ করছেন। বর্তমানে উদ্ধারকৃতদের কালিয়াকৈর থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

​উল্লেখ্য, গত রোববার (১০ মে) বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ওই চার কিশোরী আর ফিরে আসেনি। নিখোঁজদের মধ্যে তিনজন সপ্তম শ্রেণি ও একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তারা স্থানীয় দুইটি পৃথক বিদ্যালয়ের ছাত্রী। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রোববার রাতেই বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
​পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত কিশোরীদের সাথে কথা বলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাউফলে নিখোঁজ সেই চার কিশোরী ৪ দিন পর ঢাকা থেকে উদ্ধার

আপডেট সময় : ০৩:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬