বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস)-এর দ্বিবার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৮ অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। গত ৯ মে রাজধানীর মিন্টু রোডস্থ শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ নির্বাচনে একাধিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
ভোটারদের প্রত্যক্ষ ভোটে নিরঙ্কুশ বিজয় অর্জন করে ফিরোজ হায়দার খান সমর্থিত শাহজাহান-মমিন পূর্ণ প্যানেল। নির্বাচনে সহ-সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ইঞ্জিনিয়ার সানোয়ার হোসেন খান। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান সিকদার ও আলমগীর হোসেন সিকদারসহ অন্যান্য প্রার্থীরা।
নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, টাঙ্গাইলের মির্জাপুরের সম্ভ্রান্ত খান পরিবারের সন্তান ফিরোজ হায়দার খানের সময়োপযোগী দিকনির্দেশনা ও সমর্থনের ফলে শাহজাহান-মমিন প্যানেল ভোটারদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করে।
তারা আরও বলেন, এই বিজয়ের মাধ্যমে আগামী দুই বছর দেশের ইট শিল্পের উন্নয়ন, শ্রম ও অর্থনৈতিক খাতের অগ্রগতিতে নবনির্বাচিত পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস) দীর্ঘদিন ধরে সারা দেশের ইটভাটা মালিকদের অধিকার সংরক্ষণ, ব্যবসায়িক সমস্যা সমাধান এবং আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি—বিশেষ করে জিগজ্যাগ (Zig-zag) ভাটা ব্যবহারে সদস্যদের উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের যথাযথ বাস্তবায়ন এবং লাইসেন্সিং সংক্রান্ত বিষয়ে সরকারের সঙ্গে সমন্বয় করে আসছে সংগঠনটি।
নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য লুৎফর রহমান সিকদার বলেন, “যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও উষ্ণ অভিনন্দন জানাই। পাশাপাশি যারা ভোট দেননি, তাদের প্রতিও রইলো শুভকামনা।”
অপরদিকে কার্যনির্বাহী সদস্য আলমগীর হোসেন সিকদার বলেন, “আল্লাহ আমাকে নির্বাচিত করেছেন। আমি যেন সততা ও দক্ষতার সঙ্গে আমার দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবার দোয়া কামনা করছি।”






















