ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালী সরল ইউনিয়নে ৬ মাস ধরে ভাঙা কালভার্ট চরম দুর্ভোগে এলাকাবাসী, দ্রুত সংস্কারের দাবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭ নম্বর সরল ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ কালভার্ট প্রায় ছয় মাস ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সরল বাজারের উত্তর পাশে, বড় মাদ্রাসার আগে এবং মাওলানা আব্দুল গণি সাহেবের বাড়ির পূর্ব পাশে অবস্থিত কালভার্টটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও এখনো দৃশ্যমান কোনো সংস্কার কার্যক্রম শুরু হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়দের অভিযোগ, কালভার্টটি ১ ও ৩ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়কে অবস্থিত হওয়ায় প্রতিদিন শত শত মানুষ, শিক্ষার্থী ও যানবাহন এই পথে চলাচল করে। ভাঙা অবস্থার কারণে ইতোমধ্যে একাধিক ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে রাতের বেলায় চলাচলে চরম ঝুঁকি তৈরি হচ্ছে।

এলাকাবাসীর প্রশ্ন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নিচ্ছে না। সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ৭ নম্বর সরল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“বিষয়টি সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যদের মাধ্যমে দেখার কথা রয়েছে।”

পরে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি অন্য ওয়ার্ডের আওতাধীন।

অন্যদিকে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব আবু তৈয়ব বলেন,
“কালভার্টটি গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত সংস্কারের প্রয়োজন রয়েছে। বিষয়টি উপজেলা পর্যায়ে অবগত করা হয়েছে।”

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইফরাদ বিন মুনীর বলেন,
“বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। তবে আমাদের হাতে বর্তমানে কোনো প্রকল্প না থাকায় সংস্কার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তারপরও বিষয়টি মাননীয় সংসদ সদস্যকে অবহিত করা হয়েছে।”

এলাকাবাসী মাননীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশঙ্কা, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাঁশখালী সরল ইউনিয়নে ৬ মাস ধরে ভাঙা কালভার্ট চরম দুর্ভোগে এলাকাবাসী, দ্রুত সংস্কারের দাবি

আপডেট সময় : ০৩:৩৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬