ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর বাউন্ডারী ওয়াল ও সংস্কার কাজের শুভ উদ্বোধন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারী ওয়াল নির্মাণসহ আবাসিক ভবনের মেরামত ও সংস্কার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি।
উদ্বোধনকালে তিনি বলেন, “বাঁশখালীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে রোগীরা আরও নিরাপদ ও উন্নত পরিবেশে চিকিৎসাসেবা পাবেন।”
এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. মুবিনুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল, পৌরসভা জামায়াতের আমির মাওলানা আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, প্রকল্পটি বাস্তবায়ন করছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্থানীয়রা এ উন্নয়ন কাজকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর বাউন্ডারী ওয়াল ও সংস্কার কাজের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০১:৩৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬