ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে সীমানা বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে পারিবারিক সীমানা বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মো. হাছান নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মো. হাছান স্থানীয় বাসিন্দা মো. বশরের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একই পরিবারের দুই ভাই মো. বশর ও নাছির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।
এসময় নাছির উদ্দিনের ছেলে রাকিব লাঠি দিয়ে হাছানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। সংঘর্ষে নিহতের বাবা মো. বশরও আহত হয়েছেন বলে জানা গেছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত হাছানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রস্তাব পেয়েও কেন ওয়ানডেতে ফিরতে রাজি হননি মুশফিক

বাঁশখালীতে সীমানা বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আপডেট সময় : ০১:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬