ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি আটক

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে থানা পুলিশ। বিশেষ চেকপোস্ট অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।
শনিবার (১০ মে) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ চাম্বলের ছড়া ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম (বিপিএম) এর নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হকের তত্ত্বাবধানে এসআই মোঃ জামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় বিশেষ চেকপোস্ট বসান। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করলে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন— কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের হলবানিয়া পূর্ব পাড়া এলাকার বাসিন্দা মোঃ ইলিয়াছ হেলালী (৫০)। তিনি মৃত আব্দুর রহমানের ছেলে।
বাঁশখালী থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আরিফ হোসেন বলেন,
“মাদক নির্মূলে বাঁশখালী থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। বর্তমান ওসি মোহাম্মদ রবিউল হক স্যার মাদকসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে পুলিশের ধারাবাহিক কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি আটক

আপডেট সময় : ০২:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬