ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে পাহারাদারকে বেঁধে রেখে ট্রান্সফরমার চুরি

শেরপুরে এক কৃষকের সেচ কাজে ব্যবহৃত ট্রান্সফরমার ও মেশিনের মালামাল চুরির ঘটনা ঘটেছে। এসময় পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের বেলতা গ্রামের বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে কৃষক আসাদুজ্জামান (৫০) তার জমিসহ অন্যান্য জমিতে সেচ দেওয়ার জন্য গভীর নলকূপ স্থাপন করে ১০ কেভি’র তিনটি ট্রান্সফরমারের মাধ্যমে প্রায় ৩শ’ বিঘা জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গত ১৫ এপ্রিল বুধবার দিবাগত রাত ১০টার দিকে ট্রান্সফরমারগুলো ঠিকঠাক অবস্থায় দেখে বাড়িতে চলে যান। এরপর রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত পাহারাদার আবুল কালামকে (৪৫) গলায় চাকু ধরে জিম্মি করে বেঁধে ফেলে রাখে। পরে তারা ট্রান্সফরমারসহ মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। পরদিন বৃহষ্পতিবার সকাল ৬টার দিকে পাহারাদার আবুল কালামের চিৎকার শুনে স্থানীয় কৃষকরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দেখা যায়, পোলের ওপর স্থাপিত তিনটি ট্রান্সফরমারসহ মেশিনের বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। চুরি হওয়া ট্রান্সফরমার ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে।

ভুক্তভোগীর দাবি, দুই বছর আগে একই স্থান থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের ট্রান্সফরমার চুরি হয়েছিল। সেসময় থানায় অভিযোগ করা হলেও কোনো সামাধান পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেন। বর্তমানে ইরি (বোরো) ধানের জমিগুলোতে সেচ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে এই মেশিনের আওতাধীন প্রায় ৩শ’ বিঘা জমিতে সেচ নিয়ে কৃষকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। দ্রুত চোরদের গ্রেফতার, চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং সেচ কার্যক্রম পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বগুড়ার শেরপুরে পাহারাদারকে বেঁধে রেখে ট্রান্সফরমার চুরি

আপডেট সময় : ০৬:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬