ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ঘোড়াঘাটে ফিলিং স্টেশনে জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের নির্ধারিত নিয়ম অমান্য করে ফুয়েল কার্ড ছাড়াই বিপুল পরিমাণ পেট্রোল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (২২ এপ্রিল) দুপুরে পৌর শহরের সাধনা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া কোনো ব্যক্তির কাছে পেট্রোল বিক্রি করার সুযোগ নেই। কিন্তু সাধনা ফিলিং স্টেশন সেই নিয়ম অমান্য করে দীর্ঘদিন ধরে পেট্রোল বিক্রি করে আসছিল বলে অভিযোগ ওঠে।
অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে ফিলিং স্টেশনের পেট্রোল বিক্রির রেজিস্টার খাতা পর্যালোচনা করে। এতে দেখা যায়, নির্ধারিত নিয়ম না মেনে ফুয়েল কার্ড ছাড়াই প্রায় ১৫০০ লিটার পেট্রোল বিক্রি করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ঘোড়াঘাটে ফিলিং স্টেশনে জরিমানা

আপডেট সময় : ০৬:২৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬