মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১ নং ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হাজী সিরাজুল ইসলাম সাহেবের পরিবারের উদ্যোগে পঞ্চায়েত সদস্য ও স্থানীয় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল শাহিদ চৌধুরী আমিন সহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার শতাধিক মুসল্লি, পঞ্চায়েত সদস্য, আলেম-উলামা ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
ইফতারের আগে মরহুম সাবেক চেয়ারম্যান হাজী সিরাজুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
আয়োজক পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মরহুম সিরাজুল ইসলাম সবসময় এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন। তার স্মৃতিকে ধরে রাখতে এবং এলাকার মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় পঞ্চায়েত সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ফতেপুরে মরহুম সাবেক চেয়ারম্যান হাজী সিরাজুল ইসলামের পরিবারের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল
-
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : আলী আহমদ রিপন
- আপডেট সময় : ০৬:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- 80
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















