ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনিক জটিলতায় আটকে গেলো রানীশংকৈলে ৩৩ বছরর ঔতিহ্যবাহী বৈশাখী মেলার উদ্বোধন

৩৩ বছরের ঐতিহ্যেও মিলল না অনুমতি, উদ্বোধন ছাড়াই ফিরলেন দর্শনার্থীরা
সব প্রস্তুতি সম্পন্ন, মঞ্চ-স্টল-আলোকসজ্জায় ছিল উৎসবের আমেজ। উদ্বোধনের অপেক্ষায় ছিল হাজারো মানুষ। কিন্তু শেষ মুহূর্তে প্রশাসনিক অনুমতি না মেলায় উদ্বোধনই হলো না ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ঐতিহ্যবাহী ৩৩তম বৈশাখী মেলা। এতে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা। দীর্ঘ ৩৩ বছরের ঐতিহ্য বহনকারী এ মেলা ঘিরে আয়োজক, ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল, তা মুহূর্তেই ম্লান হয়ে যায় অনুমতি জটিলতায়। স্থানীয়দের অভিযোগ, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও প্রশাসনের এমন সিদ্ধান্ত রাণীশংকৈলবাসীর প্রত্যাশায় বড় ধাক্কা হয়ে এসেছে। তারা আরও বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা ও গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দ্রুত মেলা উদ্বোধনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।
উল্লেখ্য, গতকাল শনিবার (৯ মে) সন্ধ্যায় রাণীশংকৈল পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে ঐতিহ্যবাহী বৈশাখী মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। তবে প্রশাসনিক অনুমতির জটিলতায় শেষ পর্যন্ত মেলার উদ্বোধন আর হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রশাসনিক জটিলতায় আটকে গেলো রানীশংকৈলে ৩৩ বছরর ঔতিহ্যবাহী বৈশাখী মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৪:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬