পুলিশ সুপারের নির্দেশে পোরশা উপজেলা মাদকবিরোধী অভিযানে ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ।
পুলিশ সুপার নওগাঁ জনাব মো.তারিকুল ইসলামের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের নেতৃত্বে শনিবার রাত ৮ টায় পোরশা উপজেলার গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি টু সাপাহার আঞ্চলিক মহাসড়কের বালিয়াচান্দা নামক স্থানে ব্রীজের উপর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেক পোস্ট পরিচালনা কালে একজন মোটর সাইকেল আরোহীকে চেক পোস্টে থামানো হয়।
উক্ত মোটরসাইকেল আরোহী মোহাম্মদ শামীম চৌধুরী, পিতা মৃত দুলাল চৌধুরী ,পালিত পিতা মোঃ আব্দুল মমিন ,সাং চান্দুরা বাবুপুর ,থানা সাপাহার এবং সহযোগী আসামি মোঃ আবুল হোসেন, পিতা মৃত হাসান আলী ,সাং পলাশবাড়ী ,থানা পোরশা ঘটনা স্থল থেকে পালিয়ে যায় । এ সময় তাকে তল্লাশি করা হলে তার সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতর সাদা দুটি পলিথিনে মোড়ানো সর্বমোট ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, যাহার অনুমান মূল্য তিন লক্ষ টাকা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পুরাতন সুজকি জিকসার মোটর সাইকেল, যাহার অনুমান মূল্য দুই লক্ষ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
এ বিষয়ে পোরশা থানা ইনচার্জ অফিসার জনাব মোঃ জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে । সরকারের মাদক কে জিরো টলারেন্স ঘোষণা করার প্রেক্ষিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।






















