ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর পোরশা উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়াতে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২১শে এপ্রিল রোজ মঙ্গলবার সকালে

উপজেলা অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এ কর্মশালায় স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় কৃষি উৎপাদন বৃদ্ধি, টেকসই কৃষি পদ্ধতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির মোছা :হোমায়রা মন্ডল, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি নওগাঁ, তার বক্তব্যে বলেন, দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে কৃষকদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। এ ধরনের কর্মশালা কৃষকদের নতুন ধারণা গ্রহণে সহায়তা করবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় বিশেষজ্ঞরা বিভিন্ন ফসলের উন্নত জাত, সঠিক সার প্রয়োগ, কীটনাশক ব্যবস্থাপনা এবং পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের ওপর প্রশিক্ষণ প্রদান করেন। পাশাপাশি কৃষকদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রাকিবুল ইসলাম এবং এই পার্টনার কংগ্রেস কর্মশালায় আরো উপস্থিত ছিলেন কৃষি অফিসার মামুনুর রশিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জাহাঙ্গীর আলম ,প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন সহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা আয়োজনের দাবি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পোরশায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:২৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬