ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পূবাইলে হত্যাকাণ্ডের শিকার সেই আলতাবের বাড়িতে টাকা ও স্বর্ণালংকার চুরি।

মো: সজল মিয়া গাজীপুর পূবাইল ( প্রতিনিধি )

গাজীপুর পূবাইলের মেঘডুবী এলাকায় গেল ডিসেম্বর মাসের ১ তারিখ নিজ কর্মক্ষেত্রে নৃশংস ভাবে খুন হয় মোবাইল টাওয়ার সিকিউরিটি মীর আলতাব হোসেন। চার মাসে এখনো সনাক্ত হয়নি সেই হত্যাকান্ডের কোন আসামী, থানা পুলিশের তদন্ত শেষে সেই মাললা এখন পিবিআই এর হাতে,গাজীপুর জেলা পিবিয়আই এর এএসপি আলতাব হত্যাকান্ডের তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন সাংবাদিকদের জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী সনাক্তকরণের চেষ্টা চলছে। এদিকে আলতাবের মৃত্যুর পর ভয়ে তার স্ত্রী ও ছোট মেয়ে বাড়ি ছেড়ে তার বড় ভাই সবুজের বাড়িতে রাত্রিযাপন করতে থাকে, আবার সকাল হলে ফিরে আসেন নিজ বাড়িতে। আলতাব হত্যাকান্ডের সেই শোক কাটতে না কাটতে সোমবার (৫ মে) রাতে আলতাবের বাড়িতে হানা দেয় চোর চক্রের সদস্যরা। বাসায় কেউ না থাকার সুযোগে চোর চক্র হাতিয়ে নেয় ৩ আনা ওজনের এক জোড়া কানের দুল, এক ভরি রুপা সহ নগদ অর্থ সহ নানান প্রয়োজনীয় জিনিস পত্র, লন্ড ভন্ড করে রেখে যায় আসবাবপত্র। ৪ মাসেব ব্যবধানে একটি পরিবারে পরপর দুইটি ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান চুরির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পূবাইলে হত্যাকাণ্ডের শিকার সেই আলতাবের বাড়িতে টাকা ও স্বর্ণালংকার চুরি।

আপডেট সময় : ০৩:৫১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬