ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পূবাইলে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন থেকে বিকল, দোয়া দেখে যাএিদের আতঙ্ক।

গাজীপুরের পূবাইল স্টেশন এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সাময়িকভাবে রেল চলাচলে বিঘ্ন ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ট্রেনে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি।

শিমুলিয়া এলাকার এক গেটকিপার জানান, দুপুর দেড়টার দিকে ট্রেনটি পূবাইল ফেরিঘাট রেল ব্রিজের আগে থেমে যায়। চাকা জ্যাম হয়ে ধোঁয়া বের হওয়ায় রেলের কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেন। পরে ট্রেনটি প্রায় এক কিলোমিটার পিছিয়ে নলছাটার দিকে নেওয়া হয় এবং প্রয়োজনীয় মেরামত শেষে পুনরায় গতি তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

আর্কাইভ অ্যাক্সেস
এ বিষয়ে পূবাইল স্টেশন মাস্টার আবুল হোসেন জানান, “ট্রেনে কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি। মূলত ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। এতে প্রায় ৩০ মিনিটের মতো রেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। দ্রুত ত্রুটি মেরামত করার পর বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।”

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আপ লাইন সাময়িকভাবে বন্ধ রাখা হলেও আধঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী গলাচিপায় ১৫০০ পিস ইয়াবাসহ নারীসহ চার মাদক কারবারি আটক।

পূবাইলে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন থেকে বিকল, দোয়া দেখে যাএিদের আতঙ্ক।

আপডেট সময় : ০১:৩১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬