পত্নীতলা উপজেলায় নজিপুর পৌরসভার বাস স্ট্যান্ডে সদ্য নব নির্মিত পাবলিক টয়লেট পূর্ব ও পশ্চিম দিক নির্মাণ করাই স্থানীয় ইসলামী তোহিদি ও সাধারণ জনতার ক্ষোভে ফেটে পড়ে।
স্থানীয় লোকজনের সূত্রে জানা যায় যে নজিপুর বাসস্ট্যান্ডে নবনির্মিত ৮ ই মে শুক্রবার সকাল ১০টায় পাবলিক টয়লেট টি নজরে আসলে তৎক্ষণাৎ ক্ষোভে ফুসে ওঠে এবং তারা বলেন এটা সম্পন্ন ইসলামী ধর্ম অনুভূতিতে আঘাত হানার শামিল, তাই এটা বরদাস্ত করা যাবে না,একরকম উত্তেজনা পূর্ণ পরিস্থিতি বিরাজ করে। নজিপুর পৌর ইঞ্জিনিয়ার ফজলু সাহেব কে অবিলম্বে বদলির দাবি জানান।
ঘটনাটি জানাজানি হলে ঔ সময় এমপি মহোদয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক উপস্থিত হয়ে স্থানটি পরিদর্শন করে, সাধারণ জনগণ ও তৌহিদী জনতা উদ্দেশ্যে বলেন, আপনারা শান্ত হোন বিষয়টি তাড়াতাড়ি সমাধান করা হবে বলে এ প্রত্যয় ব্যক্ত করেন।






















