ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

ঈশ্বরদীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৯ মে) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ঈশ্বরদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় ভট্টুর ফার্নিচারের দোকানের সামনে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. ভট্টু (৪৫) ও তার ছেলে মো. নূর ইসলাম শিমুল (২০)। তারা একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমানের তত্ত্বাবধানে এবং ডিবির ওসি মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে মো. ভট্টুর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ঈশ্বরদী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাবনায় ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬