লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাড়ির আঙিনায় খেলতে গিয়ে সাপের কামড়ে স্নেহা (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার জগৎবেড় ইউনিয়নের ককোয়াবাড়ী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত স্নেহা ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় এক কৃষক পরিবারের সন্তান ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি বাড়ির পাশের আঙিনায় খেলছিল। এ সময় ঝোপঝাড়ের মধ্যে থাকা একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। স্নেহা চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করা হলেও অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুটির পরিবারে চলছে শোকের মাতম।
বিশেষজ্ঞদের পরামর্শ:
বর্ষা মৌসুমে গ্রামাঞ্চলে সাপের উপদ্রব বেড়ে যায়। সাপে কামড় দিলে ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে






















