ঈদুল ফিতর কে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ১৪৪৮ পরিবারের মাঝে ভিজি এফ এর ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এ চাল বিতরণ করা হয়।
পাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আকিদুল বিশ্বাস, পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আরিফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আজিজুল ইসলাম, ৩ নং ওয়াডের ইউপি সদস্য ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক অতুল সরকার, ট্যাগ অফিসার ও ইউনিয়ন পরিষদের সদস্যগনের উপস্থিতিতে এ চাল বিতরণ করা হয়।
পবিত্র ঈদুল ফিতরের আগে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এ চাউল বিতরণ করায় সাধারন মানুষ ১০ কেজি চাউল পেয়ে খুশি বলে জানান সুবিধা ভোগীরা ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকিদুল বিশ্বাস বলেন, এই চাউল দুস্থ অসহায় গরীব মানুষের হক। আমি নিজে সমস্ত ইউনিয়ন ঘুরে আমার সকল ইউপি সদস্য এবং দলীয় নেতা কর্মীদের মাধ্যমে ইউনিয়নের গরীব অসহায় মানুষের তালিকা তৈরী করেছি। আমরা চেষ্টা করছি সকলের সহযোগিতায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সঠিকভাবে এই চাল বিতরণ করতে পারবো।






















