কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বৃহত্তর কাজলা গ্রামের কৃতি সন্তান এডভোকেট মাহফুজুল হক পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে ৫ নং দামিহা ইউনিয়ন এর সম্মানিত কৃষকদের কে নিয়ে কৃষক আনন্দ মেলার আয়োজন করেন বাকুলিয়ার হাওড়ে। হাওড়ের মাঝখানে কৃষকদের কে নিয়ে তার এই আয়োজন। শত শত কৃষক একসাথে হওয়ার দৃশ্য টাই দেখার মতো ছিলো। দুপুর ২ টার সময় কোরআন তেলওয়াত দিয়ে শুরু হয় উক্ত অনুষ্ঠান,এরপর ভিন্ন ভিন্ন গ্রামীন খেলাধুলার আয়োজন করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়,পরিশেষে সকল কৃষকদের সঙ্গে খোলা আকাশের নিচে বসে সেখানেই রান্না করা খাবার খান। কৃষকদের সঙ্গে কথা বললে তারা জানান এই রকম আয়োজন আর কখনো হয় নাই বা কেউ করে নাই। সবাই শুধু কৃষকের কাছ থেকে ফসল নিতে চায় কিন্তু সেই ফসল ফলানোর কারিগরদের দুঃখ কষ্ট বা তাদের পরিবারের খোঁজ খবর কেউ নেন না।
আমরা সুশীল সমাজের মানুষদেরকে নিয়ে বেশিরভাগ সময় নববর্ষ উদযাপন করি। যে কৃষকদের গামে ফলানো ফসল আমরা সর্বস্তরের মানুষ উপভোগ করি,তাদের দুঃখ কষ্টের কথা চিন্তা করি না কিন্তু এবার এই অতিক্রম ধর্মী পহেলা বৈশাখ উ যাপন করলেন তাসলিমা হাসেম ফাউন্ডেশন কর্তৃক তার সুযোগ্য সন্তান এডভোকেট মাহফুজুল হক। এডভোকেট মাহফুজুল হক সাহেবের ব্যতিক্রমী এই আয়োজনে সবাই তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এডভোকেট মাহফুজুল হক সাহেব বলেন, এই রকম কর্মকান্ড ভবিষ্যতেও চলমান তাকবে। এবং তিনি কৃষকদের পাশে থাকবেন বলে জানান। 5 নং দামিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণেরসহযোগিতা পেলে ইউনিয়ন বাসীর পাশে থাকতে চান।
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে দামিহা ইউনিয়ন বাসি কে নিয়ে এডভোকেট মাহফুজুল হকের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কৃষক আনন্দ মেলা।
-
আরিফুল ইসলাম (রিফাত) জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ।
- আপডেট সময় : ০৭:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- 59
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















