ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু – আসামি গ্রেফতার

পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু - আসামি গ্রেফতার

নরসিংদী পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে একদিন ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মা বিউটি বেগমের মৃত্যু হয়েছে। এর আগে রোববার সকাল আনুমানিক ৬ টায় পলাশ উপজেলার জনতা জুট মিলের ৪ তলা গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

১৯ জানুয়ারি ২০২৬ রোজ সোমবার আনুমানিক রাত ৩ টার দিকে ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিউটি বেগমের মৃত্যু হয়। নিহত বিউটি বেগম (৪৫) জনতা জুট মিলের শ্রমিক ছিলেন এবং এই জুট মিলের মহিলা কোয়ার্টারে বসবাস করতেন। অভিযুক্ত ছেলে আবিদ (২৩) দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন বলে স্থানীয়রা জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , জনতা জুটমিলে রাতে ডিউটি শেষে রোববার (১৮ জানুয়ারি) সকালে বাসায় ফিরেন বিউটি বেগম। পরে সকাল আনুমানিক ৬ টার দিকে আবিদ তার মায়ের কাছে নেশার জন্য টাকা দাবি করে। এসময় টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে মায়ের পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। এ সময় মিলের স্থানীয়রা এগিয়ে এসে আহত বিউটি বেগমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। পরে সোমবার রাতে আনুমানিক ৩ টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিউটি বেগম মারা যান।

পলাশ থানার ওসি তদন্ত কুতুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় নিহতের মা হাসনারা বেগম (৬২) বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মামলার পর মঙ্গলবার সকালে অভিযুক্ত আবিদকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু – আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬