পত্নীতলা উপজেলায় শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুল এর উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে প্রিয় ছাত্র-ছাত্রী নিয়ে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
১৪ এপ্রিল ইংরেজি বাংলা ১৪৩৩ সাল পহেলা বৈশাখ বরণ উপলক্ষে সকাল ১০ ঘটিকায় শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুল মাঠে প্রিয় ছাত্র-ছাত্রী নিয়ে এক বর্ণাঢ্য র্যালি টি মাঠ হতে শুরু হয়ে মহাদেবপুর টু পোরশা
প্রধান সড়ক এবং কলেজ রোড প্রদক্ষিণ করে মাঠে এসে শেষ হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শিবপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফিরোজ হোসেন ও শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, সঙ্গে ছিলেন সকল বিদ্যালয়ের সহকারি শিক্ষক গণ, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পত্নীতলা থানা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন এবং বিদ্যালয়ের সভাপতি বৃন্দ সহ এলাকার সাধারণ জনগণ।
তাঁরা পয়লা বৈশাখ উপলক্ষে বাংলার পুরাতন ঐতিহ্য বাংলার জনগণের কর্মকাণ্ড খাবার ছাত্র-ছাত্রী উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা দেন।
প্রিয় ছাত্র-ছাত্রীরা গান নিত্য বাংলার পুরাতন ঐতিহ্য নিয়ে মাঠে আট পরিবেশন করেন ইহাতে শিক্ষকমন্ডলী জনসাধারণ সবাই মুগ্ধ হন।
পান্তা ভাত ৮ প্রকারের ভর্তা ইলিশ মাছ কাঁচা লঙ্কা শুকনো মরিচ দিয়ে পরিবেশন এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।






















