পত্নীতলায় গত ১৪ মার্চ শনিবার রাতে শিলা বৃষ্টিতে আম বাগানের গুটি আমের ক্ষতির আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ করেছে আম চাষীদের।
গত হওয়া ঝড়ো বাতাস সহ শিলা বৃষ্টিতে আমবাগানে যেমন গুটি আম ধরেছে অবশিষ্ট গুটি আমে ফাটা ও কালো দাগ দেখা দিয়েছে, সঙ্গে বেড়েছে কারেন্ট পোকা উকুন পোকা মাকড়সার উৎপাত।
আম চাষিরা কীটনাশক যথেষ্ট প্রয়োগ করেও আশানুরূপ ফল পাচ্ছে না। ফলে আমের ফসল সঠিক উৎপাদন কমে যাওয়ার, ক্ষতির আশঙ্কায় ভুগতেছে আম চাষিরা। সারা বছর আম বাগানে ব্যাপক যত্ন সময় মতো পানির সেচ,কীটনাশক প্রয়োগে অনেক খরচ হয়েছে এবং বাৎসরিক চুক্তিভিত্তিক জমি বর্গা নামাজ বলেই আম চাষিরা লোনের টাকা নিয়ে ঋণের মধ্যে রয়েছে। হলে কাঙ্ক্ষিত আমের উৎপাদন না হলে লোনের টাকা পরিশোধ ও সংসার চালানো দারুন কষ্ঠ সাধ্য হয়ে পড়বে। দুঃখ ও ভারাক্রান্ত মনে এমনটায় বলছিলেন আমচাষী মোঃ রাকিব হোসেন।
ইতি মধ্যে উপজেলা কৃষি অফিসার সরজমিনে আমবাগান পরিদর্শন করেছন, এবং সমস্যা গুলি পর্যাবেক্ষন করছেন। এবং আমচাষীদের এ ক্ষতিটা কিভাবে পুষিয়ে নেওয়া যায়, সেই বিষয়ে সুপরামর্শ দিয়ে যাচ্ছেন।






















