ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী ​গলাচিপায় সিঁধ কেটে দুর্ধর্ষ চুরির রহস্য উদ্ঘাটন: মূল হোতাসহ গ্রেফতার ৬, মালামাল উদ্ধার

​পটুয়াখালীর গলাচিপায় অভিনব কায়দায় বসত ঘরের বেড়া কেটে ও সিঁধ কেটে চুরির ঘটনায় সংঘবদ্ধ চক্রের মূল হোতা শ্যামল শীলসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া দুটি মোবাইল ফোন এবং দশ প্যাকেট সিগারেট।

গত ২৮ এপ্রিল দিবাগত রাতে রতনদী তালতলী ইউনিয়নে এক যোগে কয়েকটি বাড়ি ও দোকানে চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ আবু সায়েমের বসত ঘরের সিঁধ কেটে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। একই রাতে আরও চার-পাঁচটি বাড়ি ও দোকানে হানা দিয়ে স্বর্ণ, রূপা, নগদ টাকা ও সিগারেটসহ বিপুল পরিমাণ মালামাল লুট করা হয়।

ঘটনার পর পুলিশ সুপার পটুয়াখালীর নির্দেশনায় জেলা ডিবি পুলিশ ও গলাচিপা থানা পুলিশের যৌথ টিম তদন্তে নামে। শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও উন্নত তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১১ মে গলাচিপা থেকে প্রথমে মোঃ রমিজ উদ্দিন ও মোঃ সিয়াম চৌকিদারকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল হোতা শ্যামল শীলসহ বাকি চারজনকেও গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন:
১. শ্যামল শীল (৪৫)
২. রাসেল হাওলাদার (৩২)
৩. মোঃ রাশেদ ফরাজী (২০)
৪. মোঃ হামিরুল মাদব্বর (৩৮)
৫. মোঃ রমিজ উদ্দিন (৩৫)
৬. মোঃ সিয়াম চৌকিদার (১৮+)
(সকলের বাড়ি গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায়)

পুলিশ আসামিদের হেফাজত থেকে চোরাইকৃত একটি টাচ মোবাইল, একটি বাটন ফোন এবং ১০ প্যাকেট হলিউড সিগারেট জব্দ করেছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ জানান, আসামিরা চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেছে। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী ​গলাচিপায় সিঁধ কেটে দুর্ধর্ষ চুরির রহস্য উদ্ঘাটন: মূল হোতাসহ গ্রেফতার ৬, মালামাল উদ্ধার

আপডেট সময় : ০৮:৪৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬