ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ডিবির অভিযানে ৬১৩ পিস ইয়াবাসহ আটক ৩

​পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মুচিরপুল ও পশরীবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
​জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আছিবুর রহমান তুষারের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

​প্রথম অভিযানে রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে কালিকাপুর ইউনিয়নের মুচিরপুল সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকা থেকে আবুল কালাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আবুল কালাম বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের বাসিন্দা।

​আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কালাম স্বীকার করেন যে, তিনি এই ইয়াবা নাসির উদ্দিন জুয়েল ও মিজানুর রহমানের কাছ থেকে সংগ্রহ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ পশরীবুনিয়া এলাকার একটি বাড়িতে দ্বিতীয় অভিযান পরিচালনা করে।
​রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে পরিচালিত ওই অভিযানে নাসির উদ্দিন জুয়েল (৩১) ও মিজানুর রহমানকে (৪০) আটক করা হয়। এসময় জুয়েলের কাছ থেকে ২০৪ পিস এবং মিজানুর রহমানের কাছ থেকে ২০৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকুল ইসলাম মুরাদ নামে অপর এক অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়। আটককৃত নাসির ও মিজানুর পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাসিন্দা।

​পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে এবং আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে ডিবির অভিযানে ৬১৩ পিস ইয়াবাসহ আটক ৩

আপডেট সময় : ১০:০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬