পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া এক নারীর মরদেহ হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়েই নিয়ে পালানোর অভিযোগ উঠেছে তার পরিবারের বিরু*দ্ধে। মৃত নারীর নাম মহেদা।
জানা গেছে, মহেদা নামের ওই নারী কীটনাশক পান করে আ*ত্মহ*ত্যার চেষ্টা করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত না করে এবং কোনো প্রকার আইনি প্রক্রিয়া সম্পন্ন না করেই ব্যবস্থাপত্রসহ (প্রেসক্রিপশন) মরদেহ নিয়ে পা*লিয়ে যায়।
মৃতের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ফকিরপাড়া (পখিলাগা) এলাকায় বলে নিশ্চিত হওয়া গেছে।
জেলা প্রশাসন পঞ্চগড়,,






















