ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ গবাদিপশুর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

‎সোমবার (৪ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ডাঙীপাড়া গ্রামে মো. হাচেন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা পাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। একইসঙ্গে গোয়ালঘরে থাকা ২টি গরু দগ্ধ হয়ে মারা যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

‎আগুন লাগার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে বাড়ি ও গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

‎ঘটনার খবর পেয়ে সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, সমবেদনা জানান এবং সরকারিভাবে সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ গবাদিপশুর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

আপডেট সময় : ০১:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬