ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদ সড়ক আন্দোলন-নিসআ লক্ষ্মীপুর জেলার উদ্যোগে ইফতার মাহফিল

লক্ষ্মীপুর জেলা নিরাপদ সড়ক আন্দোলন – নিসআ’র উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে জেলার আওতাধীন সকল ইউনিটকে নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিসআর লক্ষ্মীপুর জেলার আহবায়ক আবদুল কাদের তুষার এর সভাপতিত্ব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান মুন্নার সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন লব্ধ এর প্রতিষ্ঠাতা ফারাজ রানা, সিসিএস এর কো-অর্ডিনেটর আবুল হাসান সোহেল, বিকেবি ক্লাবের সভাপতি ইসমাঈল খাঁন সুজন, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক এম ফারভেজ, এসডিএফ এর প্রতিষ্ঠাতা মাহবুব আলম নোমান, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সভাপতি ফারহানা ইয়াসমিন বৃষ্টি, নিসআ’র সাবেক সভাপতি বায়েজিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত পাটওয়ারী ও বর্তমান সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম তাজ,সদর উপজেলার সদস্য সচিব ইয়াসিন হোসাইন, রায়পুর উপজেলার আহ্বায়ক জাহিদ মাহমুদ,সদস্য সচিব ফজলে রাব্বি,কমল নগর উপজেলার আহ্বায়ক দেলোয়ার সুলতানি প্রমুখ। এসময় আগত অতিথিদের বক্তব্যের পাশাপাশি বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন। বক্তারা নিরাপদ সড়ক বাস্তবায়নে নিসআ’র ভূমিকা তুলে ধরেন। সংগঠনটির জেলা আহবায়ক কয়েকদিন আগে ঘটে যাওয়া ড্রাম ট্রাক চাপায় নিহত শিক্ষার্থী উম্মে জাহান আফরিন ও চালক রাজু হত্যার আসামীকে গ্রেফতার করতে না পারায় প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন আফরিন ও রাজু হত্যাকারীকে আটকে প্রশাসন নীরব ভুমিকা পালন করছে এবং প্রশাসনকে কালো ছায়ায় আবদ্ধ করে রেখেছে। তাই তিনি ঈদের পরে আবারো কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ সড়ক আন্দোলন-নিসআ লক্ষ্মীপুর জেলার উদ্যোগে ইফতার মাহফিল

আপডেট সময় : ০৪:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬