ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপস্থিত পরীক্ষার্থী ৭৫৩ জন

নওগাঁর নিয়ামতপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার দুটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় ৩২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষা শুরু হয় সকাল ১০ টায়। শেষ হয় বেলা সাড়ে ১২ টায়। প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুইটি কেন্দ্রেই প্রথম দিনে মোট ১০৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫৩ জন উপস্থিত ও ৩২৯ জন অনুপস্থিত ছিল। এতে দেখা যায় উপস্থিত পরীক্ষার্থীর হার ৬৯.৫৯% এবং অনুপস্থিত পরীক্ষার্থীর হার ৩০.৪১%।
নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রেের পরীক্ষায় ৭৬৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও  প্রথম দিনের বাংলা পরীক্ষায় ৫৫০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ২১৫জন।

নিয়ামতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেের পরীক্ষায় ৩১৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও  প্রথম দিনের বাংলা পরীক্ষায় ২০৩জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ১১৪ জন।

প্রথম দিনে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম।
ইউএনও মুর্শিদা খাতুন বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।

পরীক্ষার্থীর উপস্থিতি কম কেন জানতে চাইলে উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, এবারের বৃত্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতি কম হওয়ার উল্লেখযোগ্য কারণ হলো পরীক্ষার্থীরা পঞ্চম শ্রেণী পাস করে ষষ্ঠ শ্রেণীতে ৩ মাস ধরে ক্লাস করছে। যার জন্য পরীক্ষার্থীদের একই সঙ্গে দুইটা শ্রেণির পড়া সম্ভব নয়। এজন্য অনেকেই বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নাই বলেই পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

তাং ১৫-০৪-২০২৬ ইং

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার।
০১৭১৯-১৬৭৬১৮

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপস্থিত পরীক্ষার্থী ৭৫৩ জন

আপডেট সময় : ১০:৫৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬