টাংগাইলের মির্জাপুর উপজেলার গোড়াই টু সখিপুর মেইন রোডের দুপাশে আগাছা ঝোপঝাড়ে ছেয়েগেছে। এ রাস্তাটি গোড়াই হাইওয়ে রোড হতে উত্তর পূর্ব-পশ্চিম অঞ্চলে বিস্তৃত হয়েছে। এ রাস্তা দিয়ে জামালপুর, শেরপুর ময়মনসিংহ জেলার লাক্ষাধিক মানুষের চলাচল মূলত এটি পাহাড়ি অঞ্চলের রাস্তা। সন্ধ্যার পর গোড়াই হতে হাটুভাংগা পর্যন্ত রাস্তায় মানুষের চলাচল সাভাবিক থাকলেও হাটুভাংগা হতে সখিপুর দীর্ঘ ২০-২২কিঃমি রাস্তায় মানুষ চলাচল করতে খুবই ভয় পাই, রাস্তার দুপাশে বনজঙ্গল আশেপাশে তেমন বাড়িঘর কিংবা মানুষের আনাগোনা থাকেনা রাতের বেলা মাঝেমধ্যে চুরি ডাকাতি ছিনতাই ঘটনা ঘটে থাকে। তবে রাতের বেলা পুলিশ প্রশাসনের টিম টহল দিয়ে থাকে।
রাস্তার দুপাশের ঝোপঝাড় আগাছা পরিষ্কার করিয়েছেন মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দিন খান, শ্রমিকদের সাথে তিনি নিজহাতে পরিষ্কারের কাজ করেছেন। এতে তিনি বলেন জনগনের সেবা করার জন্য রাজনীতি করি, জনগণের পাশে থাকতে চাই তিনি আরো বলেন এই রাস্তা দিয়ে যেন নির্বিঘ্ন মানুষ রাত-দিন চলাচল করতে পারে সেই উদ্যোগ নেয়া হবে।






















