কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় জীনের আতংক দেখা দিয়েছে। সাজেদা বেগম(৫৩) নামের নিখোঁজ এক নারীকে পরদিন সকালে একটি তেঁতুল গাছের ডালে বসা ও শোয়া অবস্থায় দেখতে পাওয়ার ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানায়, ওই নারি এলাকার মোঃ আবু সাইদের স্ত্রী। গতকাল ৫ মে মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে নিখোঁজ হন তিনি। আজ বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ের উঁচু তেঁতুল গাছের কখনো মগডালে, কখনো বিভিন্ন ডালে শুয়ে থাকতে দেখেন তারা। তাকে দেখে মনে হচ্ছিলো ডালে বসে কিছু খাচ্ছেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, ওই নারির ছেলে গাছে উঠতে চেষ্টা করতে দেখে তিনি উপর থেকে মিষ্টি ছুঁড়ে দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীরা গাছে ওঠার চেষ্টা করলে ওই নারি তাদের সতর্ক করে বলেন, কাছে এলে তিনি পানিতে লাফ দিবেন। পরিস্থিতি বিবেচনায় উদ্ধারকর্মীরা কৌশল পরিবর্তন করে নিচে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। এক পর্যায়ে তিনি পানিতে লাফ দিলে দ্রুত তাকে উদ্ধার করা হয়।
ঘটনাটি জীনে করেছে। জীনই ওই নারিকে গাছে তুলেছে। বিষয়টি স্থানীয় লোকদের মাঝে ছড়িয়ে পড়লে ঘরে- ঘরে জীনের আতংক ছড়িয়ে পড়ে। এমন ঘটনায় বিশেষ করে শিশুদের মাঝে আতংক দেখা দিয়েছে। তবে কেউ কেউ বলছেন ওই নারি স্বাস্থ্য সমস্যায় মানুষিক বিকার হয়ে গাছে উঠার মতো কাজ করে থাকতে পারেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে।
মোঃ এনামুল হক বিপ্লব স্টাফ রিপোর্টার 





















