শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের চাটকিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পাঁচটি বস্তার ভেতর থেকে মোট ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার নুরুল আমীন। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে
নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতিয় মদ উদ্ধার
-
স্টাফ রিপোটার : মোক্তার হোসাইন মুক্তা
- আপডেট সময় : ০৩:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- 42
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















