ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে দুই নদির বাঁধ ভেঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত

নালিতাবাড়ী উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোল্লারপাড় এলাকায় চেল্লাখালী নদীর পাড় ভেঙে গেছে। এতে লোকালয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পায়। পানির প্রবল চাপে গোল্লারপাড় এলাকার নদীর পাড় ভেঙে যায়। বাঁধ ভাঙা পানি হু হু করে লোকালয়ে ঢুকতে শুরু করেছে। এতে ওই এলাকার ফসলি জমি ও নিচু বসতবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ১২টা পর্যন্ত ভোগাই নদীর পানি বিপদসীমার ৪১৫ সেন্টিমিটার এবং চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ১৬৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নালিতাবাড়ীর প্রধান এই দুটি নদীর পানি এখনো বিপদসীমার অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পাউবো। তবে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢোকায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে দুই নদির বাঁধ ভেঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট সময় : ০৩:২৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬