ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর সঙ্গে গাড়ির নেশাও পেয়ে বসেছিল শেন ওয়ার্নকে

২০২২ সালের ৪ মার্চ। 

চার বছর আগে আজকের এই দিনে ক্রিকেট মহাকাশে আচমকা অঝোর বৃষ্টি নামে। অবিশ্বাস আর হৃদয় ভাঙার যন্ত্রণায় কাতরাতে থাকেন ক্রিকেটপ্রেমীরা। খেলাটির অন্যতম উজ্জ্বল নক্ষত্র শেন ওয়ার্ন সেদিন সবাইকে চমকে দিয়ে নীরবে-নিভৃতে খসে পড়েন।

আন্তর্জাতিক ক্রিকেটে হাজার উইকেটের মালিক, লেগ স্পিন শিল্পের সবচেয়ে নিখুঁত শিল্পী শেন ওয়ার্ন ৫২ বছর বয়সে মৃত্যুদূতের ফ্লিপারে হন বোল্ড। সেটিও নিজ জন্মভূমি অস্ট্রেলিয়া থেকে ৭ হাজার কিলোমিটার দূরের দেশ থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে।

আজ ওয়ার্নের চতুর্থ মৃত্যুবার্ষিকীতেও তাকে নিয়ে চর্চা অব্যাহত। তিনি যে ছিলেন ‘ক্রিকেটের ডিয়েগো ম্যারাডোনা’! মাঠের চেয়ে মাঠের বাইরের কর্মকাণ্ডেই খবরের শিরোনাম হয়েছেন বেশি।

তবে ওয়ার্ন সবকিছুর ঊর্ধ্বে রেখেছেন ক্রিকেটকে। এই খেলাটাই তো তাকে জগদ্বিখ্যাত বানিয়েছে, যা দিয়ে গড়েছিলেন প্রায় ৫০০ কোটি টাকার সম্পদ। বিলাসবহুল জীবনযাপন আর শখ-আহ্লাদ পূরণে আর কী চাই?

কয়েক কদম হেঁটে থামার পর আস্তে বল ছুড়লেও দ্রুত গতিতে গাড়ি চালাতে পছন্দ করতেন শৌখিন মানসিকতার ওয়ার্ন।

বিশ্বখ্যাত ব্র্যান্ডের গাড়ি কিনে নিজের গ্যারেজ ভরানো ছিল তার শখ।

ওয়ার্ন একবার জানিয়েছিলেন, তার গ্যারেজে ২০টি গাড়ি আছে। কোটি টাকার সিলভার মার্সিডিজ, এফ-টাইপ হোয়াইট জাগুয়ার, রেঞ্জ রোভার, ব্ল্যাক ল্যাম্বরগিনি, ফোক্সওয়াগেনের বুগাত্তি ভেইরন, দুটি বিএমডব্লিউ, বেন্টলে কন্টিনেন্টাল, ফেরারিকী ছিল না তার গ্যারেজে?

ঘুরিয়ে-ফিরিয়ে গাড়িগুলো ব্যবহার করতেন ওয়ার্ন। আর এই গাড়ি নিয়েই ‘মেয়ে পটানোর’ কাজ করতেন।

২০১০ সালে লিজ হার্লির সঙ্গে সম্পর্ক থাকা অবস্থাতেই অন্য নারীর প্রতি আকৃষ্ট হন ওয়ার্ন।

অস্ট্রেলিয়ার রাস্তায় একদিন ঘুরতে ঘুরতে সোনালি চুলের এক নারীর দেখা পান। সঙ্গে সঙ্গে গাড়ি থামান তিনি।

ওই নারী শুরুতে ওয়ার্নকে চিনতে না পারলেও গাড়ির জানালা খুলতেই বিস্ময়ের হাসিতে ফেটে পড়েন। পরে তাকে পাশের আসনে বসিয়েই ছাড়েন চালক ওয়ার্ন।

সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওয়ার্নের বন্ধু ও বর্ষীয়ান সাংবাদিক মাইকেল পার্কিনসন বলেন, ‘ওর মতো ধুরন্ধর মানুষ খুব কম আছে। আমার তো মনে হয়, অকাজে (নারীদের আকৃষ্ট করতে) ওর জুড়ি মেলা ভার। গাড়ি থামিয়ে ওই স্বর্ণকেশীকে সে বলল, তুমি দেখতে মনোমুগ্ধকর। আমার সাহায্য চাই।’

মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এ রকম কাণ্ড অহরহ ঘটিয়েছেন ওয়ার্ন। ক্রিকেট কিংবদন্তি হওয়ায় মেয়েরাও ‘না’ বলতে পারেননি।

শুধু বিশ্বখ্যাত ব্র্যান্ডের দামি কারই নয়, মোটরসাইকেল চালাতেও পছন্দ করতেন ওয়ার্ন। সময় পেলেই ছেলে জ্যাকসনের সঙ্গে বাইক নিয়ে ঘুরতে বেড়াতেন।

যদিও ২০২১ সালের নভেম্বরে বাইকই ‘বাপ-বেটা’কে তিক্ত অভিজ্ঞতার স্বাদ দিয়েছিল। চাকা পিছলে বাইকের নিয়ন্ত্রণ হারান জ্যাকসন। ১৫ মিটার ছেঁচড়ে যান তারা।

দুর্ঘটনায় জ্যাকসনকে নিতে হয়েছিল হাসপাতালে। ওয়ার্ন পায়ে ও কোমরে সামান্য ব্যথা পান। সপ্তাহখানেক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয় তাকে।

সে দিন অল্পের জন্য রক্ষা পেলেও ২০২২ সালের এই দিনে বিলাসী বাংলোতে এসে মৃত্যুদূত নিয়ে গেছেন লেগ স্পিন দূতের প্রাণ।

গাড়ি ভালোবাসতেন বলেই কি না কিংবদন্তি ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে শেষকৃত্য সম্পাদনকারী প্রতিষ্ঠান ‘অ্যালিসন মংকহাউজ’ও তার মরদেহ অ্যাম্বুল্যান্সের বদলে এনেছিল গাড়িতে করে!

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারীর সঙ্গে গাড়ির নেশাও পেয়ে বসেছিল শেন ওয়ার্নকে

আপডেট সময় : ০৩:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬