ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোর সদর হাসপাতালে মাননীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আকস্মিক পরিদর্শন

নাটোর সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন মাননীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে হাসপাতালের জরুরি বিভাগ, শিশু ও নারী ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটের সার্বিক চিকিৎসাসেবা, চিকিৎসকের উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং পরিচ্ছন্নতার বিষয় খোঁজখবর নেন তিনি। রোগীদের কাছ থেকে সেবার মান সম্পর্কে সরাসরি মতামতও শোনেন।
এসময় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে হুইপ দুলু বলেন, সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে যথাযথ চিকিৎসাসেবা পায় সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে। কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
পরিদর্শনের সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, নার্স ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নাটোর সদর হাসপাতালে মাননীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আকস্মিক পরিদর্শন

আপডেট সময় : ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬