নাটোরে সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ এমদাদুল হক আল মামুনের ব্যাক্তিগত তহবিল থেকে নাটোর পৌরসভার ৬ টি মসজিদে মোট ৬ লক্ষ টাকা বিতরন করা হয়েছে
নাটোরে সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ এমদাদুল হক আল মামুনের ব্যাক্তিগত তহবিল থেকে নাটোর পৌরসভার ৬ টি মসজিদে মোট ৬ লক্ষ টাকা বিতরন করা হয়েছে । আজ শুক্রবার নাটোর পৌরসভার ৮ নং ওর্য়াডের উত্তরপাড়া জামে মসজিদ সহ নাটোর পৌরসভার আরো ৫ টি মসজিদে নাটোর পৌরসভার সাবেক পৌর মেয়রের নিজ তহবিল থেকে মোট ৬ লক্ষ টাকা বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাটোর পৌর সভার সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ এমদাদুল হক আল মামুন,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম,মোস্তাক আলী, সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি নাটোর পৌরসভার মেয়র থাকাকালীন নাটোর পৌর সভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন। তিনি নাটোর পৌরসভার ১২০ টি মসজিদে পর্যায়ক্রমে প্রতিটা মসজিদে নিজ তহবিল থেকে টাকা প্রদান করবে। বর্তমানে নাটোর পৌরসভার প্রায় ৭০ থেকে ৮০ টি মসজিদে নিজ তহবিল থেকে এখন পর্যন্ত এই অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে পৌর মেয়র হিসেবে নির্বাচন করবেন। বিগত দিনে তিনি দলের জন্য অনেক শ্রম দিয়েছেন। তাই আসন্ন পৌরসভার নির্বাচনে মেয়র পদে নির্বাচন করবেন।
মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ 





















