ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বিদেশি পর্যটকদের হেনস্তা করায় ২ টিকটকার গ্রেফতার

নাটোরের গ্রীণভ্যালি পার্কে দুই বিদেশি পর্যটককে হেনস্তা করার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিুল ইসলাম জানান, গত ৮মে রাজশাহী জেলাসহ বিভিন্ন এলাকার শতাধিক টিকটকার গ্রীণভ্যালি পার্কে অনুষ্ঠান আয়োজন করছিলেন। ওই দিন দুপুর আড়াইটার দিকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কর্মরত ২ বিদেশি নাগরিক টিকটকারদের অনুষ্ঠানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় টিকটকাররা বিদেশি নাগরিকদের পর্নস্টার বলা সহ নানা কটূক্তি করে তারা। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ৯ মে গ্রীণ ভ্যালির ম্যানেজার ওয়াজেদুর রহমান লালপুর থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে রোববার (১০ মে) ভোরে আমিনুল ইসলাম ও রাসেল ইসলাম নামের দুইজনকে আটক করে। আটক আমিনুল ইসলাম রাজশাহীর মোহনপুর থানার হরিদাগাছি এলাকার তমির উদ্দিনের ছেলে। রাসেল ইসলাম তানোর থানার আড়াদিঘি এলাকার আয়েন উদ্দিনের ছেলে। অন্য টিকটকারদের আটক করতে গ্রেফতারদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে জানান শফিুল ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নাটোরে বিদেশি পর্যটকদের হেনস্তা করায় ২ টিকটকার গ্রেফতার

আপডেট সময় : ০২:২০:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬