ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে একটি পুকুরপাড় থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার

নাটোরে একটি পুকুরপাড় থেকে নিমাই পাহান নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নাটোর সদর উপজেলার হালশা ইউনিয়নের আব্দুলপুর এলাকার একটি পুকুর পাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত নিমাই পাহান একই এলাকার মৃত রঘুনাথ পাহানের ছেলে এবং তিনি পেশায় কৃষক ছিলেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান,গত তিন আগে বাড়ি থেকে বের হয় নিমাই পাহান। এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পায়নি। আজ দুপুরে পুকুর পাড় দিয়ে বিলে যাওয়ার সময় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। প্রাথমিকভাবে পুলিশের ধারনা নেশা করে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নাটোরে একটি পুকুরপাড় থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬