ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে তদন্ত দাবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর জান্নাতুল জীম (২১) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

নিহত জান্নাতুল জীম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর আজওয়াটারী গ্রামের বাসিন্দা মো. জহুর আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল রাতে নাগেশ্বরী উপজেলার হলি কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশন পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. মোছা. রোকেয়া আক্তার বিজলী। অপারেশনের কয়েক ঘণ্টার মধ্যেই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

স্বজনরা জানান, অবস্থার অবনতি হলে পরদিন ২৭ এপ্রিল ক্লিনিক কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিডনি জটিলতা এবং প্রস্রাবের নালিতে সমস্যার বিষয়টি শনাক্ত হয় বলে চিকিৎসকরা পরিবারকে অবহিত করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে দীর্ঘ ১২ দিন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ মে) বিকেলে মৃত্যুবরণ করেন জান্নাতুল জীম।

নিহতের পরিবারের অভিযোগ, অপারেশনের সময় যথাযথ সতর্কতা ও পরবর্তী চিকিৎসা ব্যবস্থাপনায় দায়িত্বশীলতার ঘাটতির কারণেই এ মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট ক্লিনিক কর্তৃপক্ষ এবং অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল বলছে, বেসরকারি ক্লিনিকগুলোতে চিকিৎসা সেবার মান ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নাগেশ্বরীতে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে তদন্ত দাবি

আপডেট সময় : ১০:৪৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬