ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাধারণ ছাত্রদের অংশগ্রহণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নলছিটি উপজেলার মগড় ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ছাত্রদের মাঝে ভ্রাতৃত্ববোধ, নৈতিকতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মাহমুদুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ গঠনের মাস। এ সময় শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলী অর্জনের আহ্বান জানান তিনি।
ইফতার মাহফিলে স্থানীয় ছাত্রনেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬