সম্প্রতি শেষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম। গত ৩ মে শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১ তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের ক্লাস। ইতিমধ্যে নবীনদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একাধিক কার্যক্রম পালন করতে দেখা হয়েছে। জবি প্রশাসন বিভিন্ন বিভাগে গঠন করেছে Bullying Ragging Prevent Committee.
ইতিমধ্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন একাধিক কার্যক্রম হাতে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছিল ছাত্রদল।
তারই ধারাবাহিকতায় আজ ১১ মে (সোমবার) জবির নবীন শিক্ষার্থীদের জন্য র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি। তিনি এবং ছাত্রদলের নেতাকর্মীরা এসময় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক স্টিকার লাগায়।
“ছাত্রদলের অঙ্গীকার– র্যাগিংমুক্ত শিক্ষাঙ্গন সবার অধিকার” এই স্লোগানে সকলের প্রতি জবি ক্যাম্পাসকে একটি র্যাগিংমুক্ত এবং মর্যাদাপূর্ণ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও নবীন শিক্ষার্থীদের যেকোনো অভিযোগের জন্য একটি মোবাইল নাম্বার যুক্ত করেছেন তিনি।
নবীন শিক্ষার্থীদের জন্য র্যাগিং মুক্ত ক্যাম্পাসের অঙ্গীকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির
-
নিজস্ব প্রতিবেদক, বাংলার সংবাদ
- আপডেট সময় : ১০:৫৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- 61
*নবীন শিক্ষার্থীদের জন্য র্যাগিংমুক্ত ক্যাম্পাসের অঙ্গীকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির*
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ





















