হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জলমহাল ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে নবীগঞ্জ শহরের থানাপয়েন্ট এলাকায় শহীদ আজমত উল্লাহ চত্বরে মৎস্যজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির কিছু দায়িত্বশীল ব্যক্তি নীতিমালা উপেক্ষা করে আর্থিক লেনদেনের মাধ্যমে জলমহাল ইজারা প্রদান করেছেন। প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতিগুলোকে বঞ্চিত করে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের কাছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ইজারা দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, জলমহাল ইজারা প্রদানের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ না করায় প্রকৃত জেলেরা বঞ্চিত হচ্ছেন। এতে তাদের জীবিকা হুমকির মুখে পড়ছে।
এ অবস্থায় দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগ যাচাই এবং নীতিমালা অনুযায়ী পুনরায় ইজারা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।
নবীগঞ্জে জলমহাল কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
-
স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:১৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- 38
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















